নগরীতে ৬ চেকপোস্টে ৩১ অটোরিক্সা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৫০:০৫,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩২৪ বার পঠিতট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে রেজিষ্ট্রেশন বিহীনসহ ৩১ সিএনজি অটোরিক্সা আটক ও ৪৯টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ‘ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে মহানগরীর চৌহাট্টায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে মহানগরী এলাকায় সড়কে শৃংঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ডিউটির পাশাপাশি ৬টি চেকপোস্টের মাধ্যমে ৩১টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে ৩টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা রয়েছে ও ৪৯টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এছাড়াও নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয়।









