সিলেটে র্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৫ ইটভায় ৮ লাখ টাকা জরিমানা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৪:১২,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩১২ বার পঠিতসিলেটে র্যাব ও পরিবেশ অধিদপ্তরের পরিচালিত যৌথ অভিযানে ৫টি ইটভায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে তাদের এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও পরিবেশ অধিদপ্তরের রর সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।









