যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুলে বিজয় দিবস পালিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:১১,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৫৩২ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস (৪৯তম) উপলক্ষে-সিলেটের বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজ আয়োজিত এক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ এর সভাপতিত্বে, সহকারী প্রধান রফিক আহমদের সঞ্চালনায়, উপজেলা সদরের রামপাশা রোডস্থ ক্যাম্পাস হলরুমে যথাযোগ্য মর্যাদায় উক্ত প্রোগ্রাম সম্পন্ন হয়।
আজ বুধবার (১৬ই ডিসেম্বর’২০), সকাল ১০ঘটিকার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক শাহিন আহমদ রাজু, বক্তব্য রাখেন-বিশ্বনাথ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটির সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ, কলেজের সিনিয়র লেকচারার তাজ ইউ আহমদ, আইটি ডিরেক্টর মুহাম্মদ সুমন। এতে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক সুমি বেগম, সাহিত্য আড্ডা পরিষদ বিশ্বনাথ এর তথ্য সম্পাদক আছমা খাতুন, স্কুল বিভাগের সহকারী শিক্ষক শাহিন আলম বিজয়, এস এম এ রুবেল, ফাইজা খানম রিপা, তানজিনা বেগম, এস এম বাপ্পি, কবির আহমদ প্রমুখ।









