বিজয় দিবসে সিলেট শহীদ মিনারে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:২৯:১২,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩০৪ বার পঠিতবিজয়ের ৫০ তম দিবসে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। ভোর ৬ টার পর থেকেই একাত্তরে মুক্তি সংগ্রামে শাহাদাত বরণকারী অসংখ্য শহীদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে শহীদ মিনারের দিকে নামে জনতার বাঁধভাঙা জোয়ার।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি।
এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ব্যবস্থাপনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের বেদী। মাইকে স্বাধীনতার গানে গানে অনুরণিত হয় শহীদ মিনার এলাকা।বাজতে থাকে “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার ” ও আরও গান। পেশাজীবী সংগঠনের মধ্যে সাংবাদিকতার স্মারক ও ঐতিহাসিক সংগঠন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।









