বালাগঞ্জে মজলিস নেতার ইন্তেকাল, জানাযা সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৪৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৪২ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
আন-নূর মহিলা মাদরাসা চাম্পারকান্দি গহরপুর,বালাগঞ্জ এর মুহতামিম বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি ও দেওয়ান বাজার ইউনিয়নের সভাপতি মাওলানা মুহিবুর রহমান ,শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়ষ হয়েছি ৪৫ বছর।
তিনি ১ ভাই ১, বোন ৩, ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা শুক্রবার ১৮ ডিসেম্বর বাদ আছর আলফালাহ একাডেমির মাঠে সম্পন্ন হয়েছে।
জানাযায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু, তালতলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল আজিজ, শায়খুল হাদিস আল্লামা আব্দুশ শহীদ শায়খে চাম্পারকান্দি, শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান কলুমার হজুর, মাওলানা আব্দুল মালিক, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী, আসগর সহ বিপুল সংখ্যক মুসল্লীরা অংশগ্রহণ করেন।
পরে চাম্পারকান্দি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।









