খেলাফত মজলিস নেতা হাবিবুর রহমান’র পিতার জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৩৫,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৬৩৯ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ আনহার বিন সাইদ
খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পিতা মোঃ রইছ মিয়া (৮৬), শনিবার (১৯ডিসেম্বর’২০) সকাল ৮.২০ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। বাদ আছর মরহুমের নিজবাড়ী দেওকলস ইউপির সদুরগাঁও গ্রামে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওঃ ওলিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাওঃ আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা সাবেক সভাপতি আং মতিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার মোঃ গৌছ উদ্দিন, উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফিজ মহসিন আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খালেদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলাল মিয়া, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মাওঃ আনহার বিন সাইদ, বায়তুলমাল সম্পাদক মোঃ আবু সুফিয়ান, উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফিজ মাওঃ শরিফ উদ্দীন, মোঃ লোকমান আহমেদ, রাসেল শিকদার, তোফায়েল আহমদ ও স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।









