বিশ্বনাথে আলোকিত দশঘর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নব-নির্বাচিত চেয়ারম্যান সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৫৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৬৫ বার পঠিতবিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথে আলোকিত দশঘর ইউনিয়নে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নব-নির্বাচিত চেয়ারম্যান সদস্যদের সংবর্ধনা
অনুষ্ঠান ও আলোচনা সভা
সংস্থার সভাপতি মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃজিয়াউর রহমান জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথিবৃন্দ মোঃ এমাদ উদ্দীন খান চেয়ারম্যান ৮ দশঘর ইউনিয়ন পরিষদ,
মোঃজালাল উদ্দীন, মোঃজুবেল মিয়া,শাহ মোঃফারুক, মোঃতাজুল ইসলাম, মোঃজাহিদুল ইসলাম, মোঃমুহিত চৌধুরী, মোঃপাবেল সামাদ,মোঃনুর আলী,মোঃআব্দুল গফুর,মোছাঃফুলমালা বেগম,মোছাঃসাজনা বেগম,মোছাঃসাবিনা বেগম।
৮নং দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের
সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১ ঘঠিকায় দশঘর ইউনিয়ন পরিষদের হল রুমে আলোকিত দশঘর ইউনিয়ন সমাজ সংস্থার উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলোকিত দশঘর ইউনিয়ন সংস্থার সহ-সভাপতি মোঃতাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক শওকত আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ আরিফ আলী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ ঝুমন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন: মফস্বল সাংবাদিক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি, টাইম সিলেট ডটকম এর বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি, সাংবাদিক আনহার বিন সাইদ, মোঃআসাদ মিয়া,মোঃশামিম আহমদ,মোঃকয়ছর মিয়া,আবদাল আবেদীন প্রমুখ।









