শ্রমিক ধর্মঘটের কারণে বালাগঞ্জে ব্যাটারিচালিত রিক্সার অতিরিক্ত ভাড়া আদায়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:২৯,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলার ন্যায় বালাগঞ্জ উপজেলাও উপজেলায়ও অটোরিক্সা (সিএনজি) দু’দিন যাবৎ শ্রমিক ধর্মঘট চলছে। এনিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী-জনসাধারণ। এই সুযোগে ব্যাটারিচালিত রিক্সার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের খবর পাওয়া গেছে।
হুসেনপুরর যাত্রী দৌলতুন নেছা বলেন, আমি বইতে বইতে আর পাররাম না এরলাগি অতিরিক্ত ভাড়া দিয়া যাইরাম।
যাত্রী ছমিরুন নেছা(ছন্দনাম) বলেন, আমি শেরপুর যাইতাম, সিএনজি নাই এর লাগি আধা ঘন্টা বইতাকছি। তাজপুর যাওয়ার লাগি অটোরিকশা (ব্যাটারি চালিত) রিকশায় ২০০টেকা চায়। গরীব মানুষ অত টাকা পাইতাম কই এরলাগি বইতাকছি।
ফখর উদ্দিন বলেন, তিন জনের জায়গায় পাঁচজন করে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছি।
বালাগঞ্জ বাজার ঔষধ ব্যবসায়ি সমিতি সাংগঠনিক সম্পাদক ম.আ মুহিত, রিপন দাস বলেন,
সারা দেশে অসাধু কিছু সুযোগসন্ধানী মানুষের জন্য প্রতিনিয়ত আমরা ভোগান্তির শিকার হতে হচ্ছে। ধর্মঘটের জন্য এভাবে যাত্রীদের সাথে প্রতারণা করা টিক হচ্ছে না। এর প্রভাবে ব্যবসাবাণিজ্য খুবই কম।
নাম প্রকাশ না করার শর্তে, ভাড়া বেশী নেওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে ব্যাটারিচালিত রিকশার চালকরা বলেন, পরিবহণ ধর্মঘটের জন্য আমরা একটু বেশী ভাড়া নিচ্ছি।
জানা যায়,বালাগঞ্জ সদর ইউপির বিভিন্ন এলাকায় অটোরিক্সা ভাড়া নির্ধারিত করে দেওয়ার পরেও অতিরিক্ত ভাড়া কেনো নেওয়া হচ্ছে এব্যাপারে ব্যাটারিচালিত রিক্সা সমিতির সভাপতি লিটন মিয়া বলেন, আমার কাছে আরো অনেকেই এমন অভিযোগ করেছে। এখনই মানুষ পাঠাচ্ছি এবং আমি নিজে বাজারে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
উল্লেখ্য গতকাল থেকে সিলেট সিএনজি (অটোরিক্সা) সমিতির বিভিন্ন দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘট পালন করছে।









