ইউপি সদস্য হাবিব ও প্রবাসী সুমন তালুকদার সংবর্ধিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৫৬,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৫১ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত সদস্য হাবিবুর রহমান তালুকদার ও তালুকদার গ্রুপ মুসলিমাবাদের সহ-সভাপতি সুমন তালুকদারের স্বদেশে আগমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে “তালুকদার গ্রুপ মুসলিমাবাদ” এর পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আব্দুল হক তালুকদার (বাবু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন তালুকদার, খলিলুর রহমান খলকু, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন তালুকদার, আমির আলী, জিল্লুর রহমান, মো. ছানা বেগ, মির্জা রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তালুকদার গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত।
পরে, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দীন তালুকদার ও ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আব্দুল মনাফ তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।









