ইকরামুল মুসলিমীন আন্তর্জাতিক শাখার শীতবস্ত্র বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৫:১৩,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি: ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার আন্তর্জাতিক শাখার উদ্যোগে গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে করমউল্লাপুর প্রাইমারী স্কুল মাঠে ইকরামুল মুসলিমীন আন্তর্জাতিক শাখার অর্থায়নে এনশীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি মাও. এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মোহাঃ আব্দুর রউফ এর পরিচালানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাও. আলাউর রহমান টিপু।
উল্লেখ, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারে করোনা রুগীদের সেবা এবং মৃতদের দাফন-কাপন করেছে। এরই ধারাবাহিকতায় সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।









