কোম্পানীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৪৩,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩০১ বার পঠিতসিলেটের কোম্পানীগঞ্জ থেকে অস্ত্র ও গুলি সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গত ২৪ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী এলাকা থেকে হাজী আব্দুল মনাফের পুত্র অস্ত্র ব্যবসায়ী মো.বিল্লাল হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি বিদেশি এয়ার পিস্তল, রিভলবারের ৪ রাউন্ড গুলি, এয়ার পিস্তলের ৮১ রাউন্ড গুলি জব্দ করে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এএসপি এ,কে,এম কামরুজ্জামান। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









