কোতোয়ালীর ওসি সেলিম ঢাকা এসবি-তে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩০:৫৪,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩০২ বার পঠিতসিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞাকে বদলী করা হয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি জানান, চলতি মাসে পুলিশ সদর দপ্তর থেকে তার বদলীর আদেশ পুলিশ কমিশনারের কাছে এসে পৌঁছে। সেলিম মিয়াকে ঢাকা এসবি-তে (স্পেশাল ব্রাঞ্চ) বদলী করা হয়েছে। তবে তিনি এখনও দায়িত্বে আছেন। নতুন ওসি আসলেই দায়িত্ব হস্তান্তর করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ সেলিম মিয়া। সিলেট আসার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব¡ পালন করেছেন।









