খেলাফত মজলিস পূর্ব পৈলন ইউনিয়নের গ্রুপ দাওয়াত অনুষ্টিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৫৪,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৩১ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াত ও গণসংযোগ ২০২০ ইং উপলক্ষে সোমবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এক গ্রুপ দাওয়াত অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ’র নেতৃত্বে প্রতিনিধি উপস্থিত ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, উপজেলা নির্বাহী সদস্য মাওলানা আব্দুল আউয়াল সুহেল, মাওলানা ফারুক আহমদ, পূর্ব পৈলনপুর ইউপি সভাপতি হাফেজ রেজাউল হক,
রুমেল আহমদ প্রমুখ।
উক্ত গ্রুপ দাওয়াতে খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষণ করে বিভিন্ন শ্রেনীর-পেশার ১২ জন লোক খেলাফত মজলিসে যোগদান করেন।









