সিলেটে ৬৭ লক্ষ টাকার চেক বিতরণ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:১৭,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৯৭ বার পঠিতপররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশের মানুষ যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারেন সে জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, ভ‚মিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছি।
তিনি বুধবার বিকেলে সিলেটের জেলা প্রশাকের হল রুমে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ২০২০ অর্থ বছরের ১ম কিস্তিতে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে সিলেটের ১৩৪জন রোগীর মধ্যে ৬৭ লক্ষ টাকার চেক বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, সহকারী পরিচালক মোঃ রফিকুল হক, সিলেট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আফিল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি









