নগরী থেকে রিভলবার সহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:২১,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩১১ বার পঠিতসিলেট নগরের আখালিয়া এলাকা থেকে রিভলবার সহ সুমন মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক মামলার আসামি সুমন একটি বিদেশি রিভালবার নিয়ে রাস্তায় ঘুরছিলেন বলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় সুমনের কাছ থেকে ওই অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব। তিনি জালালাবাদ থানার নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।









