‘‘খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে’’

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৪৪,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩৩৯ বার পঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ভাস্কর্যের নামে সারাদেশে মূর্তি ও পৌত্তলিকতার সংস্কৃতি চালু করার অপপ্রয়াস চালানো হচ্ছে। এদেশে মূর্তি সংস্কৃতি চালু করলে জনগণ তা মেনে নিবে না।
তিনি আরো বলেন, আলেম-উলামাদের কটুক্তি, ওয়াজ মাহফিলে বাধা প্রদান, কতিপয় রাজনৈতিক নেতাদের ইসলামের অপব্যাখা, ধারাবাহিকভাবে আলেমদের নামে মিথ্যা মামলা। এসব অবিচার ও জুলুম আর সহ্য করা হবে না। এগুলো বন্ধ না হলে দেশের জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে ১ থেকে ৩১ ডিসেম্বর দাওয়াতী মাসে দলে যোগদানকারী নবাগত সদস্যদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, স্পেন শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির আল মাহদী।
আরো বক্তব্য রাখেন, জেলা শাখার সহসভাপতি মাওলানা অধ্যক্ষ জাহিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, সহসাধারণ সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদ, মহানগর সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানা উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা রেজাউল হক, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, মহানগর প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, জেলা অফিস ও প্রচার সম্পাদক মুফতি সৈয়দ নাছির উদ্দিন আহমদ, মহানগর নির্বাহী সদস্য মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল হোসাইন, হাফিজ হারুনুর রশীদ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা ফয়জুন নূর, মাওলানা সাইদুর রহমান, মুহাম্মদ হারুনুর রশীদ, শাহপরান থানা সভাপতি মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে মখলিছুর রহমান ফাউন্ডেশন ও খাদিমুল কওম ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি








