খেলাফত মজলিস দেওয়ান বাজার ইউনিয়নের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০১:১৪,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩৬৬ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা জানুয়ারি) বাদ মাগরিব দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় এক মসজিদে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী সদস্য ও ইউনিয়নের সহ সভাপতি মাষ্টার মুহিবুল আলম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম। ইউনিয়ন সহ সভাপতি মাওলানা আব্দুল কাদির, সহ- সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা জাহিদ আহমদ সুমন, প্রশিক্ষন সম্পাদক হাফেজ মাওলানা এখলাছুর রহমান, সহ বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা কাওসার আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ, শ্রমিক মজলিস নেতা খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য জুবায়ের আহমদ,সেজন আহমদ, মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা মছরুর আহমদ, মশাহিদ আলী, আব্দুস সত্তার প্রমুখ।
সভায় ইউনিয়ন শাখার কাজকে আরো গতিশীল করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।









