দোকানের নাম ‘শেখ হাসিনা স্টোর’ পুলিশ খুলে নিল সাইনবোর্ড
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:০৮,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৪৮৬ বার পঠিত
সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে।
এ নিয়ে লালদিঘীরপাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবোর্ড খুলে নিয়ে আসে। এসময় তোপের মুখে পড়ে দোকানের মালিক পালিয়ে যান।
মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীরপাড় নতুন মার্কেটের বি ব্লকে এমন ঘটনা ঘটে।









