বালাগঞ্জে তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির সময় একি স্থানে আরো এক ব্যক্তির মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৩:২৭,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩০০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুরারবাজার সংলগ্ন আহমদপুরে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির সময় এক পর্যায়ে আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পৃথক আরেকটি ঘটনায় তিন মাস আগে একই স্থানে এক জনের মৃত্যু হয় এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সিলেট সুলতান পুর সড়কের মোরার বাজার সংলগ্ন আহমদ পুর নামক স্থানে রাইস মিলের শ্রমিক স্থানীয় নিজ গহরপুর গ্রামের তাহির উল্যার পুত্র মোঃ গেদা (৫০) মিয়া একই গ্রামে বসবাসকারি আজিজপুর ব্রিকফিল্ডে কর্মরত শ্রমিক দিনাজপুর জেলার চিরি বন্দর থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে রহমত আলীর সাথে গেদা মিয়ার এক পুত্র নিয়মিত কাজ করত। কিছুদিন যাবৎ রহমত আলী গেদা মিয়ার পুত্রকে কাজে না নিয়ে অন্য লোক নেওয়ার কারণে গেদা মিয়ার পুত্র শাকিল আহমদ বেকার হয়ে পড়েন এ নিয়ে সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত অনুমান ১০টার দিকে রহমত আলী ও গেদা মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়, এ সময় গেদা মিয়া অজ্ঞান হয়ে পড়েন,তাৎক্ষণিক স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে গেদা মিয়া মৃত্যু হয়।
এদিকে স্থানীয় ওয়ার্ড মেম্বার জামাল আহমদ ও মৃত গেদা মিয়ার স্ত্রী ও ছেলেদের সাথে আলাপ করে জানা গেছে গেদা মিয়ার সাথে রহমত আলীর মারামারি কোন ঘটনা গঠেনি, তবে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। তাদের ধারণা এটা স্বাভাবিক মৃত্যু হত্যাকাণ্ড নয়।
খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনাস্থলে পৌছে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন নিহত গেদা মিয়ার সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অভিযুক্ত রহমত আলী কে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এবং ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু, সুরতহালের রিপোর্ট আসলে আসলেই সঠিকভাবে বলা যাবে।
এদিকে মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদ মাগরিব আহমদপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।
উল্লেখ্য গত ৬ অক্টোবর একই স্থানে গেদা মিয়ার ভাই মছব্বীরের চায়ের দোকানে স্থানীয় এক ব্যাক্তির ২২০ টাকা পাওয়না চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়, ঝগড়া থামাতে এসে দস্তাদস্তিতে ছমির আলী নামে এক ব্যাক্তির মৃত্যু হয়, অভিযুক্ত মছব্বির আলী জেলহাজতে রয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।









