জালালাবাদে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৫:৪২:৪১,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৯৭ বার পঠিতসিলেটের জালালাবাদ থানাধীন বড়ফৌদ এলাকা থেকে অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে জালালাবাদ থানাধীন বড়ফৌদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি নজির আহমদ মোজাহিদ (২৪) বড়ফৌদ এলাকার ফয়জুর রহমানের ছেলে।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৯ জানুয়ারি আজাদ হোসেন (১৯) নামের এক কিশোরকে অপহরণ মামলার ১ নং আসামি নজির আহমদ মোজাহিদ (২৪)। তাকে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন বড়ফৌদ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।









