বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:০৪:৪৩,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩২৮ বার পঠিতবরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব তাকবির ইসলাম পিন্টু।
বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জসিম উদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহেদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রকিবুল হাসান জুয়েল।
অতিথিরা লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার প্রতি মনযোগী হওয়ার আহবান জানান। তারা আরো বলেন বর্তমান যুবসমাজকে মাদক অপসংস্কৃতি থেকে মুক্ত করতে চাইলে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি জায়গায় খেলাধুলার বিস্তৃতি ঘটাতে হবে।









