৬ দিন সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ থাকবেনা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:২৮:৪৮,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ২৮৪ বার পঠিত
সিলেটে উন্নয়ন কাজের জন্য আরও ছয়দিন থাকবে না বিদ্যুৎ। এ ছয়দিন নির্দিষ্ট সময়ে সংযোগ বন্ধ রাখবে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারে অধীনস্থ এলাকাগুলোতে উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী ২, ৩, ৪, ৫, ৬ ও ১১ ফেব্রুয়ারি নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গল-বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৫ ঘণ্টা নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
৬ ফেব্রুয়ারি কুমারপাড়া ব্লক-বি এবং আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা হইতে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা নগরীর এভারগ্রীন ঝেরঝেরীপাড়া আবাসিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।








