বালাগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ সালামের বিরুদ্ধে প্রতিবাত মিছিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১২:৫৭,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪৮৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালামের বিরুদ্ধে ‘জুতা প্রর্দশন করে’ ঝাড়– প্রতিবাত মিছিল করেছে বালাগঞ্জ উপজেলা যুবদল।
বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে বালাগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল আহমদ সেফুলের নেতৃত্বে এ ঝাড়– মিছিল উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে জিরো পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আবু ফতেহ ফাত্তাহ’র সঞ্চালনায় বক্তারা বলেন, ‘বিএনপির সব আন্দোলন সংগ্রাম সামনে থেকে সফল করেছে বালাগঞ্জ উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচি সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তৎপরর থাকেন এ উপজেলার নেতাকর্মীরা। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে খবর পাচ্ছি কথিত বিএনপির এই নেতা ব্যারিষ্টার এম এ সালাম যুক্তরাজ্যে থেকে বালাগঞ্জে পকেট কমিটি দেবার পায়তারা করছেন। অথচ এই সালাম দলের কঠিন সময়ে লন্ডনে বিলাসিতার জীবনযাপন করছেন।
তিনি লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে অপর্কমে লিপ্ত রয়েছেন। এছাড়াও তিনি একটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কমিটি দিতে চাচ্ছেন বালাগঞ্জসহ সিলেটের অনেক উপজেলায়। কথিত এই নেতাকে দল থেকে বহিস্কারেরও দাবি জানাচ্ছি। এবং বালাগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এ বিক্ষোভে নেতৃত্বে দেওয়া বালাগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল আহমদ সেফুল বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালামের একজন বির্তকিত নেতা। তিনি বিভিন্ন সময় দলকে বির্তকিত করছেন দলের নাম ভাঙিয়ে। আজকে আমরা তার বিরুদ্ধে জুতা প্রর্দশন করে ঝাড়– মিছিল করেছি। পাশাপাশি বালাগঞ্জেও তাকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।’
এসময় মিছিলে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, আখতার আহমদ, পূর্ব গৌরিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য মুহিব চৌধুরী মুজিব, পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজভী আহমদ এলাইছ, উপজেলা যুবদলের সদস্য ফজলু মিয়া, আশিকুর রহমান, আশরাফ আলী, জহির উদ্দীন, জাবেদ আলী, মফবুল মিয়া, আবদুশ শহিদ, শিব্বীর আহমদ, মফুর আলী, মনির মিয়া, নমিয় উদ্দীন, গিয়াস আহমদ, ইরান উদ্দীন, আলী আহমদ প্রমুখ।









