পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতিকে সংবর্ধনা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:৪৪,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ২৯৩ বার পঠিতসিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি হাজী ময়নুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট জেলার নির্বাচন কমিটি।
গত মঙ্গলবার দুপুরে বাবনাস্ত নির্বাচন কমিটির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি: নং চট্ট ২০৯৭ এর জেলার প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান খান, যুগ্ম কমিশনার মো: শিপন আহমদ, মো: নুরুল ইসলাম সানর, মো: ময়না মিয়া, মো: আব্দুল হাকিম, আব্দুর রহমান সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি









