“মাসিক দক্ষিণ সুরমা দর্পণ” এর ফেব্রুয়ারী সংখ্যার মোড়ক উন্মোচন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০০:১৩,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৪১ বার পঠিতমাসিক দক্ষিণ সুরমা দর্পণের ফেব্রুয়ারী সংখ্যার মোড়ক উন্মোচন ৬ ফেব্রুয়ারি ২০২১ইং, শনিবার সকাল ১১ টায় মোগলাবাজার একটি হলরুমে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবী ও দর্পণের উপদেষ্টা আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে ও দর্পণের সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা দিলওয়ার হুসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, দর্পণের উপদেষ্টা প্রবাসী জাহাঙ্গীর আলম সামি, উপদেষ্টা এইচ.এম.খালেদ আহমদ, সাংবাদিক জাকারিয়া তালুকদার, কবি মনসুর আহমদ, যুবনেতা মিজানুর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান, লালাবাজার প্রতিনিধি মোঃ সুমন মিয়া, সদস্য পাবেল আহমদ প্রমূখ।
দর্পণের প্রচার সম্পাদক এম এ সামাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্পণের সহ-সম্পাদক সাহেদ আহমদ।









