জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নগরীতে শীতবস্ত্র বিতরণ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫০:৫৩,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩০৬ বার পঠিতবিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
রোববার নগরীর ৮নং ওয়ার্ডের হালদারপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল হাদীর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল, পল্লী উন্নয়ন সম্পাদক আবদুল জব্বার তুতু, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার ও সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, মহানগর ছাত্রদলের শিক্ষা পাঠ্যক্রম সম্পাদক আমির গাজী প্রমূখ। বিজ্ঞপ্তি









