নগরী থেকে ৯ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৫৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৩০ বার পঠিতনগরীর লাক্কাতুরার চা বাগানের সাওতালপাড়া থেকে ৯ মাদক কারবারীকে আটক করেছে র্যাব। রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯০ লিটার দেশীয় চুলাই মদ জব্দ করা হয়। আটককৃতদের এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে র্যাব। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হল, মৌলভীবাজার সদরের আটঘর গ্রামের মৃত চন্দ্রমনি দাসের ছেলে কানাইলাল দাস (৫৩), জালালাবাদ থানার ভূইয়ারচরের মো. মকবুল আলীর ছেলে মো. মনসুর আলম (৩৮), কাজলশাহ এলাকার মৃত আব্দুল মাগ্নির ছেলে আব্দুল্লাহ খান (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালীর মৃত রবিন্দ্র দেও ছেলে যতীন্দ্র দে (৫৫), দিরাই থানার রনারচরের মৃত দীনেশ শুক্লবদ্ধর ছেলে সুনাই শুক্লবদ্ধ (৩৮), মধ্যনগর থানার মধ্যনগর গ্রামের মৃত জুনু রায়ের ছেলে দুলাল রায় (৩৯), জামালগঞ্জের সাচনা গ্রামের মৃত মনিন্দ্র পালের ছেলে পুজন পাল (৩৫), মধ্যনগরের নন্দীপাড়া গ্রামের মৃত সাধনকান্ত তালুকদারের ছেলে জয়ন্তকান্ত তালুকদার (৪৭) ও জামালগঞ্জের হরিপুর গ্রামের মৃত নেপাল রায়ের ছেলে টিটু রায় (৩৮) প্রমুখ।









