প্রধানমন্ত্রীর তহবিল থেকে সিলেটে চেক বিতরণ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৪৪,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩২০ বার পঠিতসিলেট জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান ও ক্ষমতায় থাকায় গরীব অসহায় অসুস্থ মানুষ বেশি সহযোগিতা পাচ্ছেন। সফল সরকারের বহুমুখী কার্যক্রমের সুফল ভোগ করে দেশের জনসাধারণ শেখ হাসিনাকে কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ করবেন। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের বঞ্চিত মানুষ উপকৃত হবেন।
এডভোকেট নাসির উদ্দিন সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা’র প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে গরীব রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রাপ্ত ৫ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাজিত সিংহ’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, মুক্তিযোদ্ধা শিশু কিশোর কমান্ড সিলেট জেলা শাখার আহ্বায়ক আফিকুর রহমান আফিক, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী প্রমুখ।
অসুস্থ রোগীদের মধ্যে চেক প্রাপ্তরা হচ্ছেন, দক্ষিণ সুরমা উপজেলার রজব আলী, সাদ আলী, রেছমিন সুলতানা লাপি, শেখ তফুর আলী, সাজু আহমদ, আলেয়া বেগম, ছিদ্দেক আলী, সমসাদ মিয়া ও শাহিমা খানম, সদর উপজেলার কামরুন নাহার, গোলাপগঞ্জের হেলাল উদ্দিন, লায়লা বেগম ও গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে রোগীদের হাতে অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি









