তামান্না হত্য মামলার আসামী পারভিনের আত্মসমর্পন, জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৫৬,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩১৩ বার পঠিতসিলেট নগরীর উত্তর কাজিটুলায় তামান্না হত্য মামলার ৩নং আসামী পারভিন বেগম আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
বৃহস্পতিবার তামান্না হত্যা মামলায় পারভিন বেগম আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।
এ সময় বাদী পক্ষের আইনজীবীরা তামান্না হত্যাকান্ডের ঘটনা আদালতের সামনে তুলে ধরলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেম আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এই মামলায় বাদী পক্ষের আইনজীবীরা হলেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও পিপি এডভোকেট মাসুক আহমদ। আসামী পক্ষের আইনজীবীরা হলেন এডভোকেট জয়া ও এপিপি এডভোকেট গোপাল চন্দ্র।
উল্লেখ্য ২০২০ সালের ২৩ নভেম্বর দুপুর দেড়টায় নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দু’তলার তালাবদ্ধ একটি কক্ষ থেকে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।









