ট্যাংক লরী শ্রমিক নেতা রিপন হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:৫৬,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩০২ বার পঠিত
সিলেটে চাঞ্চল্যকর ট্যাংক লরী শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলার পলাতক আসামী সাইদুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি ১নং রোডের তালওয়ালা বাড়ীর দুদু মিয়ার ছেলে।
শনিবার সকাল ১০টায় পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন তথ্য পেয়ে পুলিশ বরইকান্দি এলাকা থেকে হত্যা মামলার আসামী সাইদুলকে গ্রেফতার করে। সে রিপন হত্যার সাথে জড়িত ছিলো বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।








