পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:৫৩,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৫৯ বার পঠিতপুকুরের পানিতে ডুবে ওসমানীনগরে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপি’র হাজীপুর গ্রামের আব্দুল লতিফ লজুর ছেলে নাকিব আহমদ (৮) ও মেয়ে হাফছা বেগম (৪)।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুই শিশু খেলাধূলা শেষে পরিবারের সবার অজান্তে হাত-পা ধোয়ার জন্যে বাড়ির পেছনে পুকুর ঘাটে যায়। এ সময় তারা পুকুরে পড়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। এরপর সন্ধ্যা চলে গেলে তারা ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখোঁজির পর পুকুর ঘাটে শিশুদের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পুকুর থেকে লাশ তুলে তাজপুরস্থ একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ আব্দুল মতিন গেদাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, বিষয়টি আমাদের জানা নেই।









