জৈন্তায় ব্রীজের নীচে ট্রাক, নিহত ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৫৩:১৪,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩২৩ বার পঠিত
জৈন্তাপুরের দরবস্ত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রীজের নীচে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৬টায় তামাবিল থেকে সিলেটগামী ট্রাক ধামরাই ব্রীজে উঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই্ নিহত হন ড্রাইভার ও হেলপার।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের লাশ দুটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রবিবার সকাল ১০টার দিকে পাঠায়।








