ইয়াং স্টার ক্লাবের উদ্যোগ এ চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:১৫:২০,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
ইয়াং ক্লাব, ইসলামপুর মেজরটিলার উদ্যোগ এ পল্লী চিকিৎসক
অসুস্থ ডাঃ নুরজাহান জিপিএস ভাইরাসে আক্রান্ত তাহার বাসায় গিয়ে ইয়াং স্টার ক্লাবের পরিবার, নুরজাহানের চিকিৎসা বাবদ তাহার কাছে ৮৫,০০০/-(পঁচাশি হাজার টাকা) আর্থিক অনুদান প্রদান করা হয়।অসুস্থ ডাঃ নুরজাহান জিপিএস ভাইরাসে আক্রান্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং খাদিম পাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের সদস্য ও ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য মতিউর রহমান রিপন, ইসলামপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য বাহারুল ইসলাম বাহার, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, ক্রীড়া সম্পাদক কায়সার জামান কাউসার, লিটন আহমদ, শাহেদ আহমদ, প্রমুখ।
এসময় ইয়াংস্টার ক্লাবের সকল প্রবাসী সদস্যদের মধ্যে এ বৃহত্তর ইসলামপুর আমেরিকা
ফ্রেন্ড গ্রুপ ও অন্যান্য দেশের প্রবাসী এবং দেশের সকল ভাই বোনেরা যারা ইয়াং স্টার ক্লাবের মাধ্যমে আর্থিক সাহায্য করেছেন তাদেরকে ও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, রুগীর চিকিৎসার খবর নেন এবং তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।









