সিলেট চেম্বারের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৩৫,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৩৬ বার পঠিত
সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের সিদ্ধান্ত একনেক-এর সভায় পাশ হওয়ায় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, যোগাযোগমন্ত্রীসহ সকল মন্ত্রীবর্গকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা ও সহ সভাপতি তাহমিন আহমদ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
চেম্বার নেতৃবৃন্দ বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের জন্য সিলেট চেম্বার অব কমার্স দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছে। অনেক প্রচেষ্টার পর প্রকল্পটি একনেক-এ অনুমোদিত হওয়ায় সিলেটের ব্যবসায়ী সমাজ অত্যন্ত আনন্দিত। চেম্বার নেতৃবৃন্দ বলেন, সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় ও সরকারের দূরদর্শীয়তায় গৃহীত এ সিদ্ধান্তের ফলে সিলেটের শিল্প ও পর্যটন খাতের বিকাশে নতুন গতির সঞ্চার হবে। তারা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি








