সিলেটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:১১:২৬,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩১৪ বার পঠিত
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সেবা প্রদানের প্রতিশ্রুতির লক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর আয়োজনে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর যুগ্ম সচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর সচিব জিয়াউল হাসান, এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন। আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। পর্যায়ক্রমে প্রধান অতিথি তাদের যুক্তির দাবী দাওয়া গুলো ক্রমান্বয়ে পূরণের আশ^াস প্রদান করেন। এসময় মন্ত্রণালয়ের আরো উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি








