লালদিঘির পার থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:১৭:৪১,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩২৪ বার পঠিতনগরীর লালদিঘির পার থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৭২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
বুধবার সকাল ৬টায় লালদিঘির পারের রিনা বোর্ডিং থেকে এই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মো. সুমন (২৪) চাঁদপুর জেলার শাহারাস্তি থানার হোসেনপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।









