সিলেটে গ্রাহকের পৌনে ২ কোটি টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:২৭:২০,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩১৯ বার পঠিতগ্রাহকের পৌনে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জিন্দাবাজার শাখা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শাহাদত আবেদীন সিরাজী (৩৮) সিলেটের বিয়ানীবাজার উপজেলার দোয়ারা গ্রামের মৃত শওকত আলী সিরাজীর ছেলে।
জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, শাহাদত আবেদীন সিরাজী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিয়ানীবাজার শাখার ম্যানেজার থাকাকালীন একাধিক গ্রাহকের অজ্ঞাতসারে তাদের স্বাক্ষর জাল করে গ্রাহকের এফডিআরের বিপরীতে লোন ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে এ বিষয়টি ব্যাংকের নিয়মিত অডিটে ধরা পড়ে। এ ঘটনায় ইউসিবিএল বিয়ানীবাজার শাখার চলতি দায়িত্বে থাকা ম্যানেজার তানভীর আহমদ বাদী হয়ে শাহাদতের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি ডিবি (উত্তর) সাইফুল আলম জানান, আটকের পর ব্যাংকের সিলেট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহাদতকে জিজ্ঞাসাবাদে তিনি বর্ণিত টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।









