আঞ্জুমানে হেফাজতে ইসলাম, বালাগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১০:৫৫,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪৫৫ বার পঠিতআব্দুল মালিক আহবায়ক সদস্য সচিব হুসাইন আহমদ মিসবাহ
বালাগঞ্জ প্রতিনিধি:
বুধবার (১৭ ফেব্রুয়ারি), বিকাল ২টায়, বালাগঞ্জ ফিরোজাবাগ মাদরাসায়, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বালাগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে জরুরী পরামর্শ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথি ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান। উক্ত সভায় সকলের পরামর্শে ফিরোজাবাগ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিককে আহবায়ক ও তিলকচানপুর আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন আহমদ মিসবাহকে সদস্য সচিব করে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- যুগ্ম আহবায়ক বালাগঞ্জ মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাদ উদ্দিন, যুগ্ম সচিব উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম বালাগঞ্জী ও সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা কামরুল ইসলাম খাপুরী, মাওলানা কামরুল হাসান আরব আলী, মাওলানা অলি উল্লাহ, মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, মাওলানা আব্দুল আউয়াল সুহেল, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা ইসহাক আহমদ, মাওলানা মীম হুসাইন, আবু সুফিয়ান, নাসির উদ্দিন, হাবিবুর রহমান আনু।
সভায় আগামী ৩মার্চ আঞ্জুমানে হেফাজতে ইসলাম বালাগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।









