সিলেটে ভাই বোন সহ সৎ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৫৬,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৮৬ বার পঠিতসিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানা এলাকায় মা সহ ভাই বোনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০), তার মেয়ে মাহা (৯) এবং ছেলে তাহসান (৭)। এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে আবাদ হোসেনকে ছুরিসহ আটক করেছে পুলিশ।
শাহপরান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎ মা ও বোন এবং ভাইকে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
তবে কি কারনে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানতে পারেনি পুলিশ । ওসি বলেন, অভিযুক্ত আবাদ হোসেনকে ছুরিসহ আটক করা হয়েছে । আর মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।









