আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইয়াংস্টার ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৩৬,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪১৫ বার পঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে “সচেতন সিলেটবাসী” সংগঠন কীন ব্রিজ সংলগ্ন সিলেট সুরমা নদীর তীর পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়। তাদের এই স্বেচ্ছাসেবী মহতি উদ্দোগকে ” ইয়াং স্টার ক্লাব ” স্বাগত জানায়। উক্ত উদ্যোগকে সফল ও বাস্তবায়নের লক্ষ্যে “মানবতাই আমাদের লক্ষ্য” এই শ্লোগানে ইয়াং স্টার ক্লাব এর সাংগঠনিক সদস্যবৃন্দ সকাল ১০ ঘটিকায় সুরমা নদীর তীরে উপস্থিত হন।উদ্যোগ দাতা সমাজ কর্মী সৈয়দ মাহমুদুল হক জাবেদ “ইয়াং স্টার ক্লাব” এর পক্ষে উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, সমাজসেবা সম্পাদক আলী সাহেদ, দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান রনি ও সদস্য উজ্জল আহমদ, প্রমূখ।








