সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:২৭,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩২৫ বার পঠিতসিলেট নগরীর চৌহাট্টায় সংঘর্ষের জেরে সোমবার থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
রোববার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনে পরিবহন শ্রমিকদের সাথে সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষের মতবিনিময় সভায় প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় এই কর্মসূচি দিয়েছিলেন শ্রমিকরা।
গত বুধবার সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ঘোষণা দিয়েছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।









