logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সিসিটিভিতে ধরা পড়লো সিলেটের ব্যাংক কর্মকর্তা খুনের দৃশ্য

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৩১:১৩,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪৪১ বার পঠিত

ওয়েছ খছরু, দৈনিক  মানবজমিন

সিলেটের কোর্ট পয়েন্টে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে হত্যার ঘটনা প্রথমে অস্বীকার করেছিলো অটোরিকশার পরিবহন শ্রমিকরা। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তারা পুলিশকে জানিয়েছিলো। বিষয়টিকে তারা ধামাচাপা দেয়ার আপ্রাণ চেষ্টা করে। এ নিয়ে প্রথমে তারা পুলিশকে বিভ্রান্তিতে ফেলেছিলো। পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনার সত্যতা পায় পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দেড়শ’ গজের মধ্যে কোর্ট পয়েন্ট এলাকায় ঘটনার রাতে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ সিএনজি অটোরিকশাযোগে আসেন। এরপর অটোরিকশা শ্রমিক নোমান হাসনুর সঙ্গে তার প্রথমে বাকবিতণ্ডা হয়। এ দৃশ্য দেখে আশেপাশের কয়েকজন সিএনজি অটোরিকশা শ্রমিক এগিয়ে যান।

এক পর্যায়ে তারা মওদুদকে দলবেঁধে মারধর করেন। এতে ওই ব্যাংক কর্মকর্তা রাস্তার উপরই অজ্ঞান হয়ে পড়ে যান। এ দৃশ্য দেখলেও আশেপাশের কেউ এগিয়ে আসেননি। কয়েক মিনিট পর স্থানীয় মুরাদ ও ইউনূস নামের দুই ব্যক্তি ওই ব্যাংক কর্মকর্তাকে সিএনজি অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে যান। সিলেটের কোতোয়ালি থানার ওসি এসএম ফরহাদ মানবজমিনকে জানিয়েছেন, ‘সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রথমে জানানো হয়েছিলো। কিন্তু লাশ দেখে তো সেটি মনে হয়নি। লাশের শরীরে কোথাও দুর্ঘটনায় মৃত্যুর কোনো আঘাতের চিহ্ন মিলেনি। আমার সন্দেহ হওয়ায় লাশ দেইনি। পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজে হামলার ঘটনাটি প্রমাণিত হওয়ায় রহস্য উন্মোচিত হয়। এবং শেষ পর্যন্ত থানায় নিহতের বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে পরিবহন শ্রমিকদের কথা বিশ্বাস করে নিহতের স্বজনরাও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেনে নিয়ে লাশটি নিয়ে যেতে চাইছিলেন। আমরা লাশ নিয়ে যেতে দেইনি।’ এদিকে- খুনের ঘটনার পর থেকে লাপাত্তা সিএনজি অটোরিকশাচালক নোমান হাসনুর। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কয়েকটি টিম তাকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। ওসি জানান, ঘটনার সময় উপস্থিত থাকা কয়েকজন সিএনজি চালককে আটক করা যাচ্ছে না। আটকের চেষ্টা চলছে। সিলেটের মুক্তিযোদ্ধা সংসদ এলাকার সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. আব্দুল হামিদ জানিয়েছেন, তিনি নিজেও কোতোয়ালি থানায় গিয়ে ফুটেজ দেখেছেন। ওই ফুটেজে দেখা গেছে, মারধরের কারণেই মারা গেছেন ব্যাংক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। তিনি দাবি করেন- ভাড়া নিয়ে বচসার জের ধরে এ ঘটনা ঘটেছিলো। অন্য কোনো কারণ তার জানা নেই। ঘটনার পর থেকে চালক হাসনুর হদিস মিলছে না। হাসনুকে পুলিশে তুলে দিতে তারাও চেষ্টা করছেন। ক্রাইমের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যারাই ক্রাইম করবে তাদের শাস্তি হতে হবে বলে জানান তিনি। এদিকে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ খুনের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে সিএনজি অটোরিকশাচালক নোমান হাসনুরকে। তার বাড়ি সিলেট শহরের টুকেরগাঁওয়ের পশ্চিমপাড়া গ্রামে। সে টুকেরবাজার থেকে কোর্ট পয়েন্ট রুটে সিএনজি অটোরিকশা চালায়। শনিবার রাতে ঘটনার কিছু সময় পর্যন্ত সে কোর্ট পয়েন্ট এলাকায় ছিল। এরপর হঠাৎ করে সে ‘হাওয়া’ হয়ে যায়। তার কয়েকজন সহকর্মী সিএনজি অটোরিকশাচালক গতকাল মানবজমিনকে জানিয়েছেন, ঘটনার সময় তারা উপস্থিত ছিলেন না। তবে পরে জেনেছেন দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর বেশি তারা কিছু জানেন না। শনিবার রাতে সিলেটের কোর্ট পয়েন্টে পিটিয়ে হত্যা করা হয়েছিলো ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে। তিনি জৈন্তাপুরের হরিপুরের গ্যাসফিল্ড শাখার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (ক্যাশ)। তার মূল বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের টেংগুড়িপাড়া গ্রামে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top