logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

বিছনাকান্দিতে ৫০টি নিষিদ্ধ ‘বোমা মেশিন’ ধ্বংস

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১২:০২:৩৯,অপরাহ্ন ০৪ মার্চ ২০২১ | সংবাদটি ৩২৪ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে এবারের পাহাড়ি ঢলে নতুন করে সৃষ্টি হওয়া পাথরের স্তূপ থেকে চলছে পাথর উত্তোলন। ইজারাবিহীন বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে পাথর লুট বন্ধে মঙ্গলবার টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ ‘বোমা মেশিন’ জব্দ করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে। এতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও অংশ নেন। করোনা পরিস্থিতির পর এটিই প্রথম সাঁড়াশি অভিযান বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৫০টি বোমা মেশিন চালু অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভারতের মেঘালয়ের রাজ্যের পরপর সাতটি পাহাড় বাংলাদেশের সীমান্তে অবস্থিত। এসব পাহাড়ের ঠিক মাঝখানে একটি জলপ্রপাত থেকে পাহাড়ি ঝরনার জলধারা গোয়াইনঘাট দিয়ে প্রবহমান পিয়াইন নদে গিয়ে মিশেছে। বর্ষকালে এই জলধারার বাংলাদেশ অংশের বিছনাকান্দিতে পাহাড়-পাথর আর জলের প্রাকৃতিক এক সৌন্দর্য প্রকাশ পায়। বর্ষা গড়িয়েও বছরের প্রায় ছয় মাস বিছনাকান্দিতে পর্যটকদের যাতায়াত থাকে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের ভূমিসংশ্লিষ্ট দপ্তর জানায়, বিছনাকান্দি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত হলেও ২২৮ দশমিক ১৬ একর জায়গা পাথর কোয়ারি চিহ্নিত। বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মাধ্যমে স্থানীয় প্রশাসন পাথর কোয়ারির ইজারা দেয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে পাথর কোয়ারি নতুন করে ইজারা দেওয়া হয়নি। গত বর্ষা মৌসুম পুরোটা ইজারাবিহীন অবস্থায় থাকায় পাহাড়ি ঢলের সুবাদে জমা হওয়া পাথরগুলো লুটপাটের চেষ্টা চলে।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি পানি কমে যাওয়ায় পাথর কোয়ারি চিহ্নিত স্থান ছাড়াও ব্যক্তিমালিকানাধীন জমিতে বড় বড় পুকুরের মতো গর্ত করে পাথর উত্তোলনে নিষিদ্ধ যন্ত্রের ব্যবহার শুরু হয়। জমির মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকারী একটি চক্র এ কাজে সক্রিয় হয়। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর আকস্মিক অভিযান চালায়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উচ্চক্ষমতাসম্পন্ন পানির পাম্প দিয়ে তৈরি একধরনের পাথর উত্তোলন যন্ত্র ‘বোমা মেশিন’। ২০০৯ সাল থেকে সিলেটের পাথর কোয়ারিতে এ যন্ত্রের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। মাটির প্রায় ৪০ থেকে ৬০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করায় ভূমিধসের আশঙ্কা থাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বোমা মেশিনসহ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করে সরাসরি পরিবেশ অধিদপ্তরকে টাস্কফোর্সের অভিযান চালানোর নির্দেশনা দেয়।

ধ্বংস করা একেকটি যন্ত্রের মূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। এই হিসেবে ৫০টি যন্ত্রের দাম প্রায় এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

তিনি বলেন, ‘আমার দেখামতে এ রকম ধ্বংসযজ্ঞ কোনো পাথর কোয়ারিতে দেখা যায়নি। সমতল ভূমিতে বিশাল গর্ত করে মাটির অন্তত ৩০০ থেকে ৪০০ ফুট গভীর থেকে বোমা মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছিল। এসব পাথর দীর্ঘ পাইপ বসিয়ে সরবরাহ করা হচ্ছিল। বিছনাকান্দি পাথর কোয়ারি দীর্ঘদিন ইজারাবিহীন অবস্থায় থাকায় সেখানে লুটতরাজ চলছে।’

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top