logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

দাবী না মানলে ১৪ মার্চ থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের হুশিয়ারী

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১২:৪৫:১৮,অপরাহ্ন ০৭ মার্চ ২০২১ | সংবাদটি ২৭৯ বার পঠিত

সিলেট নগরীর চৌহাট্টায় স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সিসিক, পরিবহন শ্রমিক ও পুলিশের ত্রিমূখী সংঘর্ষের ঘটনায় মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক সংগঠন। শনিবার বেলা ২টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপি কমিশনার নিশারুল আরিফের প্রতি হুশিয়ারী দিয়ে শ্রমিক নেতারা বলেন, আমাদের সঙ্গে লাগার চেষ্টা করবেন না। এর পরিইতি ভয়াবহ হবে। যাত্রীদের সেবার কথা ভেবে আমরা সমঝোতা প্রস্তাবে রাজি হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছি। কিন্তু আমাদের কোন দাবী মেনে নেয়া হয়নি। অবিলম্বে দাবী সমূহ মেনে নেয়া না হলে ১৪ মার্চ থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালিত হবে। পর্যায়ক্রমে সিলেট বিভাগ এমনকি সারাদেশের পরিবহন শ্রমিকদের সাথে নিয়ে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়া হবে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: সজিব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও জেলা ট্রাক, পিকআপ, কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিম। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের সহস্রাধিক শ্রমিক নেতাকর্মী অংশ নেন।
বক্তব্য রাখেন, জেলা ট্রাক, পিকআপ, কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, জেলা অটোটেম্পু, অটোরিক্সা শ্রমিক জোটের সভাপতি মোঃ মতছির আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান চৌধুরী, জেলা অটোটেম্পু, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুনু মিয়া মইন ও সাধারণ সম্পাদক হাজী মিছবাহ উদ্দিন, সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ প্রমূখ।
জানা যায়, চৌহাট্টায় গত ১৭ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় নগরভবনে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত ‘কার্যকর হয়নি’ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় শনিবার হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বক্তারা বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশেরন মেয়র আরিফুল হক চৌধুরী বিনা নোটিশে স্ট্যান্ড উচ্ছেদের নামে লোকজন নিয়ে হামলা করে অনেক গাড়ি ভাঙচুর করেন ও নিরীহ শ্রমিকদের উপর হামলা করেন। শ্রমিকরা বাঁচার তাগিদে তাৎক্ষণিক দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ করতে বাধ্য হয়। কিন্তু পুলিশ কমিশনার নিশারুল আরিফের দেয়া আশ্বাসের ভিত্তিতে আমরা অবরোধ তুলে নেই। কিন্তু পরবর্তীতে এসএমপির থানা সিসিকের মামলা গ্রহণ করলেও পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি। তারপরও যাত্রীদের দুর্ভোগ যাতে না হয় সে লক্ষ্যে গত ২১ ফেব্রুয়ারী বিশিষ্ট জনের উদ্যোগে অনুষ্ঠিত সিটি করপোরেশনের বৈঠকে আমরা যোগ দেই। সেখানে গাড়ির ক্ষতিপূরণ দেয়া, শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রদানের পাশাপাশি স্ট্যান্ডের জায়গা নির্ধারণ করে দেয়ার কথা হয়। কিন্তু এখন পর্যন্ত সিসিক মেয়র ও পুলিশ কমিশনার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও পুলিশ কমিশনার নিশারুল আরিফের উদ্দেশে তারা কঠিন হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা আমাদের বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করুন। আমাদের সঙ্গে লাগার চেষ্টা করবেন না। এমন যদি করেন তবে পরিবহন শ্রমিকরা রাজপথে পড়ে থাকবে, রাজপথ ছেড়ে যাবো না। আগামী ১৩ মার্চ রাতের মধ্যে আপনারা এ বিষয়টি যদি সমাধান না করেন তবে ১৪ মার্চ সকাল থেকে পরিবহন শ্রমিকরা সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে। এরপরেও সমাধান না হলে পর্যায়ক্রমে সিলেট বিভাগ, এমনকি সারা দেশের গাড়ির চাকা বন্ধ করতে বাধ্য হবো আমরা।’

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top