দৃশ্যগুলো সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৬:২৬,অপরাহ্ন ২৮ মার্চ ২০২১ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
দৃশ্যগুলো সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকার। আজ দুপুরের দিকে একঘন্টা দাঁড়িয়ে দেখলাম। গোলাপী এবং মেরুন ড্রেস পরিহিত বাচ্চা দুটোর বয়স ৭ থেকে ১০ এর মধ্যে।
দু’জনেরই পাঞ্জাবির পকেটগুলো ইটের টুকরোয় ঠাসা ছিলো। ওরা জমায়েতের থেকে ১৫-২০ গজ দূরে থেকে অবলীলায় পিকেটিং করছিল একেবারে পাক্কা সিনিয়র পিকেটারদের মতো।
রিকশা ও ঠেলাগাড়ি গুলোকে ধমক দিয়ে, দাবড়ানি দিয়ে সরিয়ে দিচ্ছিলো, মোটরসাইকেল ছাড় দিয়ে।
খুব ভালো করে ভেবে দেখলাম, এদের একেবারে কচি থেকে ব্রেন ওয়াশ করে আনা হয়েছে। হরতালে আন্দোলনকারীদের ঢাল হিসেবে। এদের সাথে আরও বেশকিছু বাচ্চাকাচ্চাও ছিলো, বিচ্ছিন্ন।
এরা নিজের বুদ্ধিতে ইটের টুকরো পকেটে নেয়নি, নিজের বুদ্ধিতে পিকেটিং করেনি, নিজের বুদ্ধিতে রিক্সা আটকিয়ে মোটরসাইকেল ছাড়েনি।
ঠিক এরকম শতশত কোমলমতি ফুলেদের আন্দোলনের ঢাল হিসেবে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয়াটা ভয়ংকর। যেখানে অস্ত্রধারী পুলিশ, রেব, বিজিবি সবসময় প্রতিপক্ষ- সেখানে শিশুদের সামনে ধরে রক্ত রক্ত খেলাটা চরম পর্যায়ের অমানুষিকতা।
আমার যদ্দুর মনে হলো, এরা এতিম।। নাহলে বাবা মা এই বয়সে দেশ উদ্ধারে এদের পাঠাতো না।
গনতান্ত্রিক রাজনীতিতে হরতাল একটা কার্যকর পদ্ধতি ; দাবি আদায়ে হরতাল সবাই ডাকেন। এটা আপনাদের বিষয়।
তাই বলে, দেশজুড়ে হাজার হাজার কোমলপ্রাণ এতিম শিশুদের বন্দুকের নলের মুখে ঢাল বানাবেন??
আপনারা রাজনৈতিক কর্মসূচীতে যতখুশি কঠোর হোন, তা আপনাদের ব্যাপার। কিন্তু শিশুদের ব্যবহার করে কেন?
এরাতো, আমার আপনার সবার সন্তান? আপনার অনুভূতি ভোঁতা হলেও, আমার এদের জন্য প্রাণ কাঁদে ভাই..
আমি একজন ন্যূনতম বিবেকবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে ঘৃণা জানাচ্ছি।।
শেষে, একটা প্রশ্ন রেখে যাই, শিশুগুলো এতিম না হয়ে যদি আপনাদের নিজেদের হতো, পিতা হিসেবে আপনি পারতেন এদের রাস্তায় বন্দুকে নলের সামনে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের ঢাল বানাতে?
প্রত্যুষ তালুকদার,সাংবাদিক, কপি ফেসবুক থেকে









