বিএনপির যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড শাখার সংগঠনিক সম্পাদক তোফায়েল এর উদ্যোগে সংবর্ধনা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৫১:০৮,অপরাহ্ন ২৯ মার্চ ২০২১ | সংবাদটি ৩১৮ বার পঠিতবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড শাখার সংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ খান শায়েক এর উদ্যোগে ১নং মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট জেলা মহানগর ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল ছাত্রদল ও জাসাস এ স্থান পাওয়া নেতৃবৃন্দের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ ও উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক তাওহীদ খানের যৌথ পরিচালনায় ও ১নং মোল্লারগাঁও ইউনিয়ন এর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আজির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মো: মকন মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতেখার আহমদ বিপুল, সোনাহর আলি সোহেল, হাজী আবুল কালাম আজাদ, হাজী বশির মিয়া, আফরুজ মিয়া, মুফাজ্জল হোসেন পিরু, মামুন আহমদ, দেলোয়ার হোসেন কুয়াজ, সাহেদ আহমদ, আনহার আহমদ মারনুছ, মাহফুজুল ইসলাম লাকী, জয়নাল আহমদ, নুরুল হোসেন সুজন, তারেক আহমদ, শাহনুর, বায়জিদ আহমদ, মো: শাহদাত খান, মিনহাজ খান, নাজিম উদিদ্দন, আশফাক আহমদ তাহমিদ, আরেফ খান, রাসেল খান, সাবেদ আলী, আকমান মিয়া, মুর্শেদ মিয়া প্রমুখ।









