সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ২০২১-২০২৩ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ গঠন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৩৯:৪৭,অপরাহ্ন ২৯ মার্চ ২০২১ | সংবাদটি ৮০৮ বার পঠিতসিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ২০২১-২০২৩ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ গঠন।
০৬ই ফেব্রয়ারী, ২০২১ইং তারিখ এসএমসিসিআই এর ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মাহফুজুর রহমান।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অর্ডিনারী শ্রেণী থেকে ১১জন এবং এসোসিয়েট শ্রেণী থেকে ১০জনের একটি মাত্র প্যানেল হওয়ায় নির্বাচন কমিশনার ঘোষিত প্যানেলকে নির্বাচিত ঘোষনা করা হয়। গত ২৮মার্চ, ২০২১ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় এসএমসিসিআই এর কনফারেন্স হলে নির্বাচন কমিশনার এডভোকেট মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসএমসিসিআই এর ২০২১-২০২৩ মেয়াদের জন্য অফিস বিয়ারার নির্বাচনী সভা অনুষ্টিত হয়।
সভায় নব নির্বাচিত ২১জন পরিচালকদের মধ্য থেকে বিনা প্রতিদ্ধন্দিতায় ২০২১-২০২৩ মেয়াদের জন্য সভাপতি হিসাবে আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ-সভাপতি হিসাবে মো: আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি হিসাবে খায়রুল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসাবে আলীমুছ ছাদাত চৌধুরী নির্বাচিত হন। পরিচালনা পর্ষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হচ্ছেন, পরিচালক- হাসিন আহমদ, মো: মাহমুদ বকস রাজন, শফিউল আলম চৌধুরী, মো: হুরায়রা ইফতার হোসেন, কাজী মকবুল হোসেন, জিয়াউল গণী আরিফীন, মোহাম্মদ কফিলুর রহমান, সুমেয়াত নুরী চৌধুরী, মুয়াম্মীর হোসেন চৌধুরী, মো: মুহিতুল বারী রহমান, মুনতাসির আলী, রেজাউল হাসান জাকারিয়া, মো: সিদ্দিকুর রহমান, অজয় কুমার ধর, মো: মাহমুদুর রহমান, শান্তনু দত্ত, কল্লোল আহমদ। সভায় নির্বাচনী বোর্ড ও আপীল বোর্ডের সকল সদস্যবৃন্দ ও এসএমসিসিআই এর সদ্য বিদায়ী পরিচালনা বোর্ডের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন কমিশনার অফিস বিয়ারার নির্বাচন কাজ সম্পন্ন হওয়ার পর নব নির্বাচিত পরিচালনা পর্ষদের হাতে ক্ষমতা ও দ্বায়িত্ব হস্তান্তর করেন। সভায় সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনা দ্বায়িত্ব প্রদান করায় নির্বাচনী বোর্ড ও আপীল বোর্ডের পক্ষ থেকে এসএমসিসিআই কে ধন্যবাদ জানান। তিনি বলেন, অত্যন্ত সৌহর্দপূর্ণ পরিবেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নির্বাচনের দ্বায়ীত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমি অভিভুত। তিনি বলেন, আমি আশা করবো এসএমসিসিআই এর নব নির্বাচিত পর্ষদ সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে।
তিনি এসএমসিসিআই এর যে কোন প্রয়োজনে কাছে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি এসএমসিসিআই এর নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সফলতা কামনা করেন। সভায় নব নির্বাচিত সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় এসএমসিসিআই এর নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
তিনি সদ্য বিদায়ী পরিচালকবৃন্দ ও বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যদের সহযোগীতা কামনা করেন। তিনি নির্বাচন কমিশনার সহ নির্বাচনী বোর্ড ও আপীল বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ জানান।









