ওসমানী নগরের খাগদিওর মাদরাসার দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩০:১৪,অপরাহ্ন ৩১ মার্চ ২০২১ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজারের পশ্চিমে শাহী ঈদগাহ সংলগ্ন খাগদিওর ইসলামীয়া মাদরাসা স্থানান্তরের লক্ষে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকেরর উদ্যােগে দেশ ও বিদেশে অবস্থানরত বিত্তবানদের ভূমি দান ও অর্থায়নে ৪২ শতক ভূমির উপর আড়াই কোটি টাকা ব্যায়ে ১২৫৯৩ স্কয়ার ফুট
দ্বী তল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী লয়লার সভাপতিত্বে
খাগদিওর মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল মতিন ও শিক্ষা সচিব মাওলানা শিকন্দর আলীর যৌথ পরিচালনায় আয়োজিত ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ২আসনের সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী, গহর পুর জামেয়ার শায়খুল হাদিস মাওলানা সাদউদ্দিন ভাদেশ্বরী,
মাওলানা আব্দুর রহমান কলুমা হুজুর
গহর পুর জামেয়ার শিক্ষক মাওলানা আব্দুল কায়ুম,মাওলানা আনোয়ার হুসেন, মুফতি আব্দুল্লা, দয়ামীর মাদরাসার মোহতামিম মাওলানা নজরুল ইসলাম,শাহ সুলতান মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নোমানুল হক চৌধুরী,নাজির বাজার মাদরাসার মোহতামিম মাওলানা জাহিদ হাসান,দয়ামীর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন,
স্থানীয় ইউপি সদস্য আফরুজুল হক, খাগদিওর মাদরাসার কার্যনির্বাহী কমিটির সদস্য শাহ জামাল আহমদ,আব্দুল বারিক,
মাওলানা সাখাওয়াত হুসাইন , মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, ডাঃ আব্দুল জলিল,হাফিজ আবুবক্কর, আবুল হুসেন, মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী হাফিজ মাওলানা রুহুল আমিন তারেক, মাওলানা হুসাইন আহমদ শাহিন,মাওলানা রুহুল আমিন,স্থানীয় সমাজকর্মী আব্দুল ওয়াদুদ মানিক, আব্দুস শহিদ বাবলু, আবরার মোস্তফা খান, আবুতালিব শাহ জাহান আলাউদ্দিন আলাল,হাজি মোঃ জমির আলী, মোঃ ফারক মিয়া।









