সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর অভিনন্দন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:২০:৪৬,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২১ | সংবাদটি ৩৭৩ বার পঠিতদি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি শেখ ফজলে ফাহিম, ডি-৮ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি(ডি-৮ সিসিআই)এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এক অভিনন্দন বার্তায় এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন,
এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম, ডি-৮ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি(ডি-৮ সিসিআই) এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমার ব্যাক্তিগত পক্ষ থেকে এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমি আশা করছি, শেখ ফজলে ফাহিম এর নের্তৃত্বে ডি-৮ চেম্বার অব কমার্সের কর্ম পরিধি আরো বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের সাথে ডি-৮ অন্তর্ভূক্ত দেশ সমুহের নতুন নতুন ক্ষেত্র তৈরী হবে। আমি সভাপতি হিসাবে শেখ ফজলে ফাহিমের সফলতা কামনা করছি।









