দক্ষিণ সুরমায় গলায় ওড়না পেঁচিয়ে যুবতীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:০১:৪৬,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২১ | সংবাদটি ৩৩৩ বার পঠিতদক্ষিণ সুরমায় এক যুবতী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী যুবতী তেতলী ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের আজম আলীর কন্যা শারমিন বেগম (২৮) ।
পুলিশ জানায়, বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ শারিমন বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওইদিন সকালে নিজ বসত কক্ষে শারমিন বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, কি কারণে যুবতী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।









